1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক মাছের দাম চার লাখ টাকা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এক মাছের দাম চার লাখ টাকা!

  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ধরা পড়েছে ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের জাভাভোল নামের একটি মাছ। এটির দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা।

গতকাল রবিবার সন্ধ্যায় মাছটি নিয়ে জেলেরা লোকালয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমায়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুস সালাম নামের এক জেলে জানান, সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গি খালে শনিবার রাতে শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে।

শুকুর আলী সাংবাদিকদের জানান, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, জাভাভোল মাছ সহসা মেলে না। এছাড়া এই মাছের রয়েছে ঔষধি গুণ। এজন্য এ মাছের দাম বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই মাছ কিনে নিয়ে যায়।

এই মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছ মূলত সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এলাকায় পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews