1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত, দুই দিনেও গ্রেপ্তার নেই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত, দুই দিনেও গ্রেপ্তার নেই

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন-এ একটি মামলা (নং-৫৮/২০২৬) বিচারাধীন রয়েছে। এর আগে হামলার ঘটনায় গত ২৯ জুন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি নং-৪৯৩) করা হয়।
১৯ জুলাই আদালতের নির্দেশে তদন্তের অংশ হিসেবে দেউলী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোছা. ফারজানা আক্তার ঘটনাস্থলে গেলে অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় সরুফা আক্তার আছমা, তার স্বামী ওয়াছি উদ্দিন এবং ভাসুর মো. আশরাফ উদ্দিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওয়াছি উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সরুফা আক্তার আছমা বন্দর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews