1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এবার গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার বাবা ও আরেক ব্যক্তি।

আজ সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নং পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহ উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

আহতরা হলেন ফকির ভিটা বেলপুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটাল ডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। তবে নিহত জয়ন্তের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে।’

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তানজির আহম্মদ বলেছেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে। আমরা মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রেখেছি।’

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মা সঞ্জিতা রানী দাশের সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল কিশোরী স্বর্ণা রানী দাশ (১৪)। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। তার বুকে গুলি লাগে। সে জুড়ীর নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। ৩ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করে।

এ ঘটনার পর সপ্তাহ পেরোতেই আরেকটি লাশ উপহার দিল বিএসএফ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews