1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা আগামী তিন ঘণ্টা ধরে চলতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় দুই রাজ্যের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে।

জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির অগ্রগতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews