1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এমন হৃদয়বিদারক ঘটনায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ী মহলে বিরাজ করছে শোকের আবহ।

 

জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী শাহিন রোববার (২৮ জুন) মারা যান। জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। বড় ভাইয়ের দাফনের শোক কাটতে না কাটতেই একই দিন রাত ১০টা ৫০ মিনিটে তার ছোট ভাই আলমগীর হোসেনও মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

 

একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

 

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, একই দিনে পরিবারের দুই সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews