1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় কালনাগিনী সাপ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কলাপাড়ায় কালনাগিনী সাপ উদ্ধার 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী ও ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার (৫ মে) সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে দাঁড়াশ সাপ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাড়ি থেকে কালনাগিনি সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা এগারোটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে এনিমেল লাভারস সদস্যরা। এ সময় সাপ দুটিকে দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

উদ্ধারকারীরা জানান, কালচে বাদামী বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনি সাপটি মৃদু বিষধর।

কলাপাড়ায় কালনাগিনী সাপ উদ্ধার 

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান কালবেলাকে বলেন, হটলাইনে ফোন পাওয়ার পর সাপ দুটি উদ্ধার করা হয়েছে। তবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণী দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews