1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

কলাপাড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীতে ঘন কুয়াশার দাপট কিছুটা কমলেও শীতের তীব্রতা ফের বেড়েছে। মৃদু হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় কলাপাড়া উপজেলায় মৌসুমের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এদিকে, জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। কলাপাড়ার মোটরসাইকেল চালক ইয়াকুব মিয়া বলেন, কুয়াশার দাপট কিছুটা কমলেও আজ শীত অনেক বেশি। সকাল থেকে মোটরসাইকেল চালানো বন্ধ রেখেছি।

রিকশাচালক ফরিদ হোসেন বলেন, শীতের কারণে সকাল থেকে বাজারে মানুষের আনাগোনা কম। তীব্র শীতে রিকশা চালাতে অনেক কষ্ট হয়। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, মাসজুড়ে শীত অব্যাহত থাকতে পারে। আগামী ৩০ জানুয়ারির পরে উপকূলে বৃষ্টি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews