1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না: প্রধান উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না: প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যারা সহজে মেনে নেবে না তাদের আমরা সহজে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু যারা গণ্ডগোলের পরিকল্পনা করবে তাদের আইনের আওতায় আনবো।

জুলাইয়ে আহত তরুণদের উদ্দেশে তিনি বলেন, তারা (স্বৈরাচার) চলে যায়নি। তোমাদের গ্রামে আছে তোমরা কিছু করো। তাদের বোঝাও যে তাদের স্বভাব পরিবর্তন করতে হবে। তাদের স্বভাবে তারা চলবে এটা হবে না। তবে মারপিট করে এটা সম্ভব না।

সোমবার সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লব ২০২৪ এর শহীদ এবং আন্দোলনকালে আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এসব বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। তোমরা তাৎক্ষণিক বিচার চাও। এটা তাৎক্ষণিক হলে অবিচার হয়ে যাবে। বিচারের মূল বিষয় হলো সুবিচার। বিচার চলতে থাকুক। যারা অপরাধী তাদের পুলিশের হাতে যথেষ্ট সাক্ষী প্রমাণসহ তুলে দাও। আমরাই যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

তিনি বলেন, যারা বিচারযোগ্য তাদের বিচার হবে। কিন্তু যারা অপরাধী না তাদের সৎপথে নিয়ে আসতে হবে। তাদের বোঝাতে হবে তারা ভুল। তাদের বলতে হবে তোমরা বিগত সময়ে আমাদের ওপর অনেক অত্যাচার অবিচার করেছো। কিন্তু এ দেশ তোমার আমার। কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না। যারা সহজে মেনে নেবে না তাদের আমরা সহজে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু যারা গণ্ডগোলের পরিকল্পনা করবে তাদের আইনের আওতায় আনবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews