1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // আজারবাইজানের বাকু থেকে ৭২ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে স্কাই নিউজের খবরে বলা হয়েছে, বুধবার আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজের আগুন নিভিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। সেখান থেকে অন্তত ২৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

কাজাখস্তানের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং বেঁচে যাওয়া আরোহীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট জে২-৮২৪৩ বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের তিন কিলোমিটার দূরে সেটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি ঠিক কী ধরনের সমস্যায় পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়। কাজাখ কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews