1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠাল বিএনপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠাল বিএনপি

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠিয়েছে বিএনপি। শুক্রবার এসব নেতাদের বাসায় ইফতার পৌঁছে দেয়া হয়। এতে নানা রকমের ফলসহ ইফতারের বিভিন্ন আইটেম ছিল।

কারাবন্দি নেতাদের মধ্যে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাবেক ছাত্রনেতা মিয়া নূর উদ্দীন অপু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, আলী আকবর চুন্নু, যুবদলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ সভাপতি ইউসুফ বিন জলিল, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার হারুন-অর-রশিদ হারুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন টিপু, আরিফুর রহমান আরিফ, আব্দুল কাদের, লোকমান হোসেন ফকির, ইসমাঈল হোসেন, আবুল বাশার, হুমায়ুন কবির হোসেন, ফরহাদ রানা, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, ঢাকা মহানগর ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকিসহ ৩৬ নেতা।

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি সিনিয়র নেতাদের বাসায় তাদের পরিবারের জন্য ইফতারসামগ্রী পৌঁছে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews