1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কালাপাড়ায় শীতে চীনা শ্রমিকের মৃত্যু! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কালাপাড়ায় শীতে চীনা শ্রমিকের মৃত্যু!

  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রেন ঝি (৪০)। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে সৌরবিদ্যুৎচালিত ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

মৃত রেন ঝি ওই বিদ্যুৎকেন্দ্রের চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান নান থং সিং জিং এর সুপারভাইজার ছিলেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews