1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি

  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

 

মৌলভীবাজার প্রতিনিধি:
শিক্ষক দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামান ও তাঁর অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকারকে ঘিরে উঠে এসেছে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এক আবেগঘন বার্তা। শিক্ষক দিবসে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকার সন্তানের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চিঠির শুরুতেই তিনি শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে পবিত্র কোরআনের বাণী এবং রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে শিক্ষকের মর্যাদা তুলে ধরেন। পাশাপাশি কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতার প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষকের প্রতি বিনয় ও শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেন।
কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামানকে শুধু পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থী হিসেবে নয়, একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আবেদন জানিয়েছেন তাঁর অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকার। চিঠিতে তিনি লিখেছেন, সন্তান যেন বড় হয়ে কেবল সফল নয়, বরং মানবিকতা, সততা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হয়—এটাই তাঁর প্রত্যাশা।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, জীবনের কোনো এক সময়ে শেখ শামসুজ্জামান হয়তো অনেক দূরে চলে যাবে, বড় কোনো পরিচয়ে পরিচিত হবে। কিন্তু তার হৃদয়ের গভীরে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যেন কখনো ম্লান না হয়। তিনি আশা প্রকাশ করেন, জীবনের সাফল্যের মুহূর্তে তাঁর সন্তান যেন শিক্ষকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
চিঠিতে আবেগঘনভাবে বলা হয়, “আমার সন্তান আপনাদের কাছে শুধু একজন শিক্ষার্থী নয়, সে আমার হৃদয়ের এক টুকরো।” শিক্ষকদের ছায়ায় নিরাপদে বেড়ে ওঠার এই বিশ্বাসের ওপরই সন্তানের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাঁদের হাতে তুলে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
শেখ শামসুজ্জামানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে খিজির মুহাম্মদ জুলফিকার বলেন, তাঁর সন্তান যেন এমন মানুষ হয়—যার জ্ঞানে সমাজ আলোকিত হবে, যার আচরণে মানুষ মুগ্ধ হবে, যার সততায় পরিবার গর্বিত হবে এবং যার বিনয়ে শিক্ষকরা নীরবে আনন্দ অনুভব করবেন।
চিঠির শেষাংশে তিনি শিক্ষকদের জ্ঞান, প্রজ্ঞা ও কর্মে বরকত এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, শেখ শামসুজ্জামান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজারের প্রথম শিক্ষার্থী। তাঁর অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকার শিক্ষক দিবস উপলক্ষে দেওয়া এই চিঠির মাধ্যমে শিক্ষকদের প্রতি একজন অভিভাবকের প্রত্যাশা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি তুলে ধরেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews