1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজানুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজানুর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

মো: রাকিব জোমাদ্দার, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি

দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সাঈদ। এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাঈদ (আরটিভি) ও সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান (এশিয়ান টিভি)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি হোসাইন আমির (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (নাগরিক টিভি), অর্থ সম্পাদক মনির হাওলাদার (বাংলা টিভি), দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ (গ্লোবাল টিভি), নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস), মনিরুল ইসলাম (জিটিভি), নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি), জহিরুল ইসলাম মিরন (বাংলাভিশন) ও শহিদুল ইসলাম (কলকাতা টিভি)। ১১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম পরিচালনা করবেন।

 

নব-নির্বাচিত সভাপতি কাজী সাঈদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সকলের সহযোগিতায় যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ রেখে সামনে অগ্রসর হবো। দেশের দক্ষিণ উপকূলের অবহেলিত জনপদের মানুষের কথা ইলেক্ট্রনিক মিডিয়ায় তুলে ধরতে এ সংগঠন কাজ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews