1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৬ হাজার টাকায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৬ হাজার টাকায়

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দরের এক জেলের জালে ধরা পড়েছে এক কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মহিপুর বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন আসাদ নামের এক মাঝি। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পায়রা বন্দরের শেষ বয়ায় এফবি জুনাইদ নামের একটি মাছ ধরার ট্রলারে ইলিশটি ধরা পড়ে। পরে মহিপুরের মায়ের দোয়া আড়তে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, মণপ্রতি ইলিশের দাম পড়ে ১ লাখ ৪০ হাজার টাকা। সেই অনুযায়ী প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে কিনে নেন সৌরভ নামের এক ক্রেতা। সে হিসাবে মাছটির মোট দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা জানান, বড় আকারের ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ বরাবরই বেশি। বিশেষ করে দুই কেজি বা তার বেশি ওজনের ইলিশ বাজারে এলে তা নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়।

স্থানীয় এক মাছ ব্যবসায়ী কাওসার বলেন, ‘দুই কেজির ইলিশ বাজারে খুব বেশি দেখা যায় না। মাছটি দেখে ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে সৌরভ মাছটি কিনে নিয়েছেন।’

মৎস্য গবেষকরা বলছেন, সমুদ্রে পর্যাপ্ত খাবার ও অনুকূল পরিবেশ পেলে ইলিশ দ্রুত বৃদ্ধি পায়। পাশাপাশি বড় ইলিশ ধরা পড়া সামুদ্রিক ইলিশের প্রজনন ও বৃদ্ধির ধারাবাহিকতার একটি ইঙ্গিত হতে পারে।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘দুই কেজি ওজনের ইলিশ পাওয়া নিঃসন্দেহে বড় আকারের মাছের উপস্থিতির বিষয়টি তুলে ধরে। তবে এ ধরনের মাছের প্রাচুর্য বা সামগ্রিক মৎস্যসম্পদের অবস্থা নির্ধারণে নিয়মিত তথ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য যেমন আনন্দের, তেমনি ইলিশের উৎপাদন ও বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। ইলিশের প্রজনন ও সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা ও মৎস্যসম্পদ ব্যবস্থাপনার নিয়মগুলো যথাযথভাবে মানা জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews