1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটার সেই পান বিক্রেতা ওমরাহ করতে সৌদির পথে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

কুয়াকাটার সেই পান বিক্রেতা ওমরাহ করতে সৌদির পথে

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হজের টাকা জোগাড়ের জন্য তিনমাস ধরে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে মিষ্টি পান বিক্রি করা সেই ইমান আলী অবশেষে সৌদি যাচ্ছেন। ওমরাহ হজ করতে সোমবার (২৭ মার্চ) বেলা আড়াইটায় সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেন কুয়াকাটা পৌর মেয়রের প্রতিনিধি মো. আবু বকর হাওলাদার।

তিনি বলেন, রোববার কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের নির্দেশে আমি তাকে সঙ্গে করে রাজধানী ঢাকায় নিয়ে যাই। আজ দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। আড়াইটার দিকে সৌদি আরবের উদ্দেশে তার বিমান ছেড়ে যায়।

বৃদ্ধ ইমান আলী এখমান্দারের (৯০) বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। তিনি দুই ছেলের বাবা। তারা পেশায় কাঠমিস্ত্রি। নিজেদেরই খেয়ে-পরে সংসার টেকানো দায়, তাই বাবার এ আশা পূরণ করতে পারছিলেন না দুই ছেলে।

ইমান আলীর হজ্জ করার ইচ্ছা নিয়ে অনলাইন নিউজপোর্টাল বরিশালটাইমসসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর দুদিনের মাথায় বৃদ্ধের হজ্জের পুরো দায়িত্ব নেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ। তাঁর নির্দেশে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার নিজে এ বৃদ্ধের সব দায়িত্ব নেন।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ১৯ মার্চ সংসদ সদস্যের নির্দেশে আমি তাকে নিয়ে ঢাকা যাই। সব কাগজপত্র ঠিক করার পর হজ্জে যাওয়ার প্রস্তুতি করে দেই। আজকে তার ফ্লাইট কিন্তু আমি যেতে না পারায় আমার একজন প্রতিনিধি তার সঙ্গে দেই।

খোঁজ নিয়ে জানা যায়, ইমান আলীর হজ্জের দায়িত্ব নেওয়া সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ আরও একজন অন্ধ মানুষকে হজ করার জন্য পাঠিয়েছেন। তাদের দেখভালের জন্য একজন প্রতিনিধি ও একমাস সৌদি আরবে থাকার সকল ব্যয়ভার তিনি দিয়েছেন।

বৃদ্ধ ইমান আলী বলেন, আমার হজ্জ যাত্রায় অবদান রাখা প্রত্যেকটি মানুষকে সালাম জানাই। পবিত্র মক্কায় গিয়ে সবার জন্য দোয়া করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews