1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে
কুষ্টিয়া প্রতিনিধি // কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আল্লেক আলী (৪৫) কে যাবজ্জীবন ও ভাসুর মনাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও একবছর ও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রোববার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামী (নিহতের ভাসুর) মনার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামী আল্লেক আলী (পলাতক) ও মনা ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সোনা উল্লাহর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুন আল্লেক আলীর স্ত্রী হাফিজা খাতুন ভোরে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ হাফিজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনার আড়াই মাস পর নিহতের মামা আসমত আলী বাদী হয়ে নিহতের স্বামীসহ ৬ জন বিরুদ্ধে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মামলাটির তদন্ত শেষে নিহতের স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিলে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন এবং বাকী ৪ জনকে খালাস দেন।

আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, স্ত্রীর হত্যার দায়ে স্বামীর ২৫ হাজার টাকা অর্থদণ্ডসহ যাবজ্জীবন এবং নিহতের ভাসুরের ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews