1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘কোন দল নয়, মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘কোন দল নয়, মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল // আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার ৭নং সরিকল ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে যুব নেতা হয়েও সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক মোস্তাফিজুর রহমান মিরন।

 ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন। স্থানীয়ভাবে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করে সাধারন মানুষের মনে আস্থা নিয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা প্রদান, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সরিকল ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত: বেলায়েত হোসেন মাস্টারের কনিষ্ঠপুত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মিরন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে মোস্তাফিজুর রহমান মিরন বলেন, “আমি কোন দল নয় এবং কোন নেতা হিসেবে নয়, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের আস্থা অর্জন করে তাদের সেবক হিসেবে কাজ করা। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তাহলে আমি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করবো।”
 তিনি আরও বলেন, “সরিকল ইউনিয়নের উন্নয়নে এখনো অনেক কাজ বাকি রয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চাই।” স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোন প্রভাবের বাইরে থেকে একজন তরুণ প্রার্থীর সক্রিয়তা ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
 ইউনিয়নের একাধিক ভোটার জানান, দীর্ঘদিন ধরে তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি নির্বাচনের সময় নয়—বরং সারা বছর মানুষের পাশে থাকবেন। স্থানীয় বাসিন্দা মো: জামাল পাদ্যা বলেন, “মিরনকে আমরা দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন ভালো কাজে দেখছি।
তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন এবং সমস্যার কথা মন দিয়ে শোনেন। নির্বাচনে অংশ নিলে তিনি ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আমরা মনে করি।” স্থানীয় এক প্রবীন শিক্ষক তিনি বলেন, “বর্তমান সময়ে তরুণ নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
যদি তিনি সত্যিই মানুষের জন্য কাজ করতে চান, তাহলে জনগণ অবশ্যই তাকে মূল্যায়ন করবে।” এছাড়াও ইউনিয়নের একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মোস্তাফিজুর রহমান মিরন ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন, স্থানীয় সমস্যা চিহ্নিত করছেন এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
 রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয়ের বাইরে থেকে জনপ্রিয়তা অর্জন করা সহজ নয়। তবে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, সেবামূলক কাজ এবং বিশ্বাসযোগ্যতা থাকলে একজন স্বতন্ত্র প্রার্থীও শক্ত অবস্থান তৈরি করতে পারেন ভোটের মাঠে।
উল্লেখ্য, ৭নং সরিকল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। এর মধ্যে তরুণ সমাজসেবক মোস্তাফিজুর রহমান মিরনের সরব উপস্থিতি ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, জনগণের প্রত্যাশা ও আস্থা কতটা নিজের পক্ষে নিতে পারেন এই তরুণ প্রার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews