1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খেলার মাঠ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

খেলার মাঠ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি // নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোজিনা (৩৪) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। তার জন্মস্থান নারায়ণগঞ্জে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে জানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। নিহতের সঙ্গে থাকা স্মার্টকার্ডের মাধ্যমে পরিচয় জানা সম্ভব হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়েছে। কিছুক্ষণ পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews