1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন।

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

রাসেল কবির,কাজিরহাট প্রতিনিধি।।

বরিশাল জেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর উদয়পুর গ্রামে সেকুল বাঘার ছেলে লিওন বাঘার স্বামীর মর্যাদা পেতে ওই বাড়িতে দিনভর অনশন পালন করছে গাজীপুর শ্রীপুর মাওনা এলাকার সুজন মিয়ার মেয়ে তানিয়া বেগম। ১৫ ই নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায়। তানিয়া বেগম অভিযোগ তুলে বলেন তা দুই বছর পূর্বে ইসলামিক শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবির মূলে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। আমার শ্বশুর সেকুল বাঘা ও শাশুরী নুরজাহান বেগম আমাকে পুত্রবধু হিসাবে মেনে নিয়ে তাদের বসতভিতয় স্থান দিয়েছে।কিছুদিন পর আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আমাকে তাড়িয়ে দেয় আমি বাবা বাড়ি গাজীপুর এলাকায় চলে যাই। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি আইনি আশ্রয় নেই। একপর্যায়ে আমি গাজীপুর থেকে স্বামীর বাড়ি আসিয়া বসত ঘরে উঠলে আমাকে গালমন্দ সহ খারাপ আচরণ করে। সন্ধ্যার সময় আমাকে বাড়ি থেকে কৌশলে আমার ননদ নিলুফা বেগম ও ইউপি মহিলা মেম্বার এর মাধ্যমে বের করে কাজিরহাট বাজারে নিয়ে আসে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অবশেষে রাত ৮ ঘটিকায় মেয়েটি কান্না ভেঙে পড়ে স্বামীর মর্যাদা পাওয়ার জন্য বাজারে পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান টিটুর ফার্মেসির সামনে দাঁড়িয়ে মেয়েটি বিচারের দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়নের বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম শরীফ, সাধারণ সম্পাদক মো: মুরাদ হোসেন ও জগনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো: বাহাদিন হালাদার ও মেয়ের ননদ নিলুফা বেগম। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানায় রাতে এই মেয়েটি নিলুফা বেগমের জিম্মায় থাকবে। সকাল বেলা মেয়েটি তার বাবা বাড়ি চলে যাবে অভিভাবক নিয়ে আসা হলে স্থায়ী লোকজন নিয়ে বিষয়টি সমাধা করা হবে। ওখান থেকে নিলুফা বেগম মেয়েটিকে নিয়ে এসে পথিমধ্যে ফেলে চলে যায়। মেয়েটি রাত ৯ ঘটিকায় স্বামীর বাড়ি গেলে বসত ঘরের দরজা বন্ধ করে রাখে। মেয়েটি বসত বাড়ির উঠানে কান্নাকাটি করছে বলে জানা গেছে। এ বিষয়ে ছেলের মা নুরজাহান বেগম জানায় আমাদের অনেক অত্যাচার করছে মামলা করে আমার ছেলে ও স্বামীকে গাজীপুরের জয়দেবপুর জেলে পাঠিয়েছে এক পর্যায়ে বরিশাল জেলখানাও এনেছে। ছেলের বাবা সেকুল বাঘার মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি জানায় মেয়ে ভালো না আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমিও বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি। বিদ্যানন্দনপুর ইউনিয়নের বান ঘাট বাজার সংলগ্ন আব্দুর রহমানের সাথে এ বিষয় আলাপ করলে তিনি জানাই মেয়েটি আমার পূর্ব পরিচিত আমি এক সময় গাজীপুর শ্রীপুর এলাকায় মেয়ের বাড়ির পার্শ্ববর্তী স্থানে ভাড়াটি হিসাবে ছিলাম। কাজিরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সিদ্দিকুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানায় এ বিষয়ে আমার জানা আছে মেয়েটি আদালতে মামলা করেছে এবং ওই মেয়ের খালা বাড়ি ছেলের বাড়ির পার্শ্ববর্তী স্থানে থেকে এমন ঘটনা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews