1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে আগুনে পুড়লো তিনটি ঝুটের গোডাউন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গাজীপুরে আগুনে পুড়লো তিনটি ঝুটের গোডাউন

  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের পিরোজ আলী এলাকার ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, শনিবার (২ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার পিরোজআলী এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে রাজেন্দ্রপুর থেকে মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ছড়িয়ে পড়ায় শ্রীপুর থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে চার ইউনিটের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, পানির সংকট ও ঝুটের গোডাউন হাওয়ায় আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি গোডাউনের বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews