1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গাজীপুরে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

গাজীপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আমিনুর রহমানকে (৪০) অপহরণের ৯ ঘণ্টা পর মুক্তি পান। শনিবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তায় মহাসড়কের পাশ থেকে তাকে অপরহণ করা হয়। রোববার (১২ জানুয়ারি) ভোরে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি স্থানে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

আমিনুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।

আমিনুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারীরা কয়েক দফায় ১ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে। এ ছাড়া তাকে মারধর করে ক্রেডিট কার্ড থেকে টাকা, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ নিয়েছে অপহরণকারীরা। ছাড়া পাওয়ার পর আমিনুর রহমানকে চিকিৎসার জন্য রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আমিনুর রহমানের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তায় একটি ক্লিনিকে প্র্যাকটিস করেন আমিনুর। গতকাল দুপুরে ঢাকা থেকে তিনি শ্রীপুরে যান। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মাওনা চৌরাস্তায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপহরণ করা হয়। তার মুঠোফোন নম্বর থেকে পরিবারের সদস্যদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কথা বলা অবস্থায় তাকে মারধর করা হচ্ছিল। রাত ১১টা পর্যন্ত তিন দফায় মোট এক লাখ টাকা অপহরণকারীদের পাঠানো হয়েছে। কিছুক্ষণ পরপর অপহরণকারীরা টাকা দেয়ার জন্য চাপ দিচ্ছিল। দিবাগত রাত ৩টা পর্যন্ত আরও ৩০ হাজার টাকা পাঠানো হয়। আজ ভোর ৪টার দিকে আহত অবস্থায় তাকে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয় অপহরণকারীরা।

আমিনুর রহমানের স্ত্রী মোসা লুনা বলেন, অপহরণকারীরা তাঁর স্বামীকে মারধর করছিল। বারবার কান্না শুনিয়ে মুক্তিপণের টাকা দিতে চাপ দিচ্ছিল তারা। অপহরণের বিষয়ে তারা শ্রীপুর থানা ও র‍্যাবকে জানায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল গণমাধ্যমকে বলেন, ওই চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে অপহরণের ঘটনা জানানো হয়েছিল। আমরা তার মুঠোফোনের অবস্থান তিনটি জায়গায় শনাক্ত করেছিলাম। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু হয়েছিল। পরে ওই চিকিৎসক বাসায় ফিরেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews