1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

গাজীপুরে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। আজ সোমবার ওইসব কারখানায় ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিনের মতো আজ সোমবার সকাল থেকেই শ্রমিকরা গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে। ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কোনো কোনো এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও কিছু এলাকায় দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এর মধ্যে নাওজোর এলাকায় পুলিশের একটি গাড়িতে এবং সফিপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। এ ছাড়া কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ, বিজিবি ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক ও বিজিবির এক সদস্য আহত হন।

এমন পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানার কর্তৃপক্ষ সোমবারের জন্য ছুটি ঘোষণা করেন। এ ছাড়া দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-আন্দোলন নাশকতায় রূপ নিয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুপুর থেকে গাজীপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও বিজিবি সদস্যরা। পুলিশের গাড়িসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। এসব ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানা একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews