1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গুম হওয়া ব্যক্তিদেরপরিবারগুলোর দেখভালে সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে গুম ও নির্যাতনের শিকার পরিবারের পরিস্থিতি নিয়ে এক সংলাপের আয়োজন করে মায়ের ডাক ও হিউমান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার। এতে অংশ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও ডেপুটি স্পিকার।

এ সময় গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যরা সে সময়কার বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আবারো গুম ফিরে আসবে। বাড়বে নিরাপত্তা ঝুঁকি।

সরকার গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews