
গৌরনদী প্রতিনিধি // গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভার্নিং বোর্ডের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরালাম বিপ্লব, উপজেলা সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির গৌরনদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলিমুজ্জামান, জোহর পাল, মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, আলী আজিম খান পলাশ।