1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধর্ষ চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধর্ষ চুরি হয়েছে। ঈদের পরের দিন রবিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা ও ব্যবহৃত স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গৃহকর্তা বিএম ইউনুস আলী জানান, রবিবার বিকেল ৫টার দিকে পরিবারের সবাই ঈদের দাওয়াত খাওয়ার জন্য বিল্ডিং এর মূল ফটকে তালা মেরে বেড়াতে যান। রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে ফিরে দেখতে পান বিল্ডিং এর মূল ফটকের তালা ভাঙ্গা। চোরেরা বাসার ভিতরে প্রবেশ করে আল-মেরা ও শোকেসের তালা ভেঙ্গে মালামাল তছনছ করে। আল-মেরাতে থাকা নগদ প্রায় এক লক্ষ টাকা ও ব্যবহৃত চার ভরি স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। চুরির বিষয়ে গৌরনদী মডেল থানাকে অবহিতি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews