1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে আখ চাষে বাম্পার ফলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে আখ চাষে বাম্পার ফলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
পঙ্কজ কুন্ডু গৌরনদী প্রতিনিধি // আখ চাষ করে সফলতা পেয়েছেন এক প্রবাস থেকে আসা লেবানন প্রবাসী ৪০ বছর বয়সী মো. ছত্তার সরদার। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকেও দেখেননি সাফল্যে’র মুখ। তাই প্রবাস থেকে ৫ বছর আগে শুরু করেছেন নিজের কৃষি জমি ও অন্য’র কৃষি জমি লিজ নিয়ে একশো শতাংশ জমিতে আখের চাষ শুরু করেন। তবে তিনি শখ করেই এই আখের চারা রোপন করেছিলেন। শখই এখন তার সবধরনের স্বপ্ন পূরন করছে তার পরিবারের। বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় দুলালী গ্রামের মো. ছত্তার সরদার গড়ে তুলেছেন মনমুগদ্ধকর এক পরিবেশ এই আঁখের বাগান। তার এই আঁখের ক্ষেত দেখতে আসেন দূর-দূরান্ত থেকে অনেকে। এবার আখের বাম্পার ফলন হয়েছে। অল্প পুঁজি ও বাণিজ্যিকভাবে এ আখ চাষ করছেন এখন অনেকে। এ বছর বৃষ্টি কম হওয়ায় বাম্পার ফলনে খুশি। আবার বাজারে চরা দাম থাকায় হাসি ফুটেছে মুখে। ফলে বেশি লাভের স্বপ্ন দেখছেন তিনি। এতে দিন দিন বেড়েই চলেছে আখ চাষ।তিনি ২০২০ সালে শখ করে বরিশাল জেলার বাবুগঞ্জ থেকে ২০ হাজার আঁখের চারা ৬০ হাজার টাকায় কিনে আনেন। পরে বাড়ির পাশেই ১০০ শতাংশ কৃষি জমিতে আখের চারা রোপন করেন। এতে প্রথম এক বছরের তার খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। এক বার ফলনের পর দুই বছর পর্যন্ত বিক্রি করা যায় এক ফলনে এতে দুই বছরের প্রায় ৬ লাখ টাকা বিক্রি করতে পারেন।তবে প্রথম এক বছর ইঁদুরের তার আখ ক্ষেতের অনেক আখের চারা কেটে নষ্ট করে ফেলেছে। তার এই ক্ষেত দেখা সুনার করার জন্য রয়েছেন ৩/৪-জন শ্রমিক তাদের প্রতিদিন ৫ থকে ৬ শত টাকা হাজিরা দিতে হয়। কৃষক মো. ছত্তার সরদার জানান এবছর যে ফলন হয়েছে তাতে তিনি প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews