1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল জেনারেল হাসপাতাল জামে মসজিদের নতুন কমিটি গঠন বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান সৌদি আরবে ৩ দিন নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর লাশ নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩০১, নিখোঁজ ৫,৩৩৯ রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী নেপালের বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

গৌরনদীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মো. সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেলটি জব্দ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ এলাকার উত্তর বিল্লগ্রামের একটি মৎস্যঘেরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত তাঁর মোটরসাইকেলটিও জব্দ করা হয়। বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews