1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ঋণে জর্জরিত ব্যবসায়ীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইরানের সঙ্গে আগের আলোচনা ছিল সময়ের অপচয়: ট্রাম্প আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছাত্রদল নেতা জামি’র নেতৃত্বে বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে শুভেচ্ছা রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত পুত্রসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’ ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

গৌরনদীতে ঋণে জর্জরিত ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে ধারদেনা করে ঋণে জর্জরিত হয়ে পরা হতাশাগ্রস্থ ব্যবসায়ী শয়ন ফকির (৩০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ শয়ন ফকিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছেন। মৃত শয়ন ফকির বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের মুদি মনোহরী ব্যবসায়ী ছিলেন। তিনি গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে। শয়ন ফকিরের পারিবারিক সূত্রে জানা গেছে, শয়ন ফকির বিভিন্ন এনজিও এবং স্থানীয় লোকজনের কাছ থেকে ধারদেনা করে ঋণে জর্জরিত হয়ে পরেন। দেনার দায়ে গত এক সপ্তাহ যাবত সে চরম হতাশাগ্রস্থ হয়ে পরেন। বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় শয়ন। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা শয়নের বাড়ির পাশে পুকুর পাড়ের একটি ফলের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নের মরদেহ উদ্ধার করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, শয়ন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews