1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার ৪

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) খুন হওয়ার ঘটনায় ২ নারী ও ১ ইউপি সদস্যসহ ৬ জনের নামল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান শিকদার বাদি হয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে এ হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত ২ নারী ও স্থানীয় ইউপি সদস্যসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়টি গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শিশু সাফওয়ান শিকদার (৫) হত্যা মামলার এজাহারভূক্ত আসামি একই বাড়ির রোমান চৌধুরী, তার স্ত্রী আখি বেগম, বোন রাবিনা বেগম ওরফে লাবিনা বেগম ও শরিকল ইউপির সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ২ নারীসহ ওই ৪ আসামিকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই চার আসামিাকে জিজ্হাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব আলম। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি ইউনুস মিয়া।

 

উল্লেখ্য, ঢাকা থেকে দাদা বাড়ি উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘন্টা পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে একই গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে রাস্তার ঢাল থেকে শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews