1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর গৌরনদীতে শুভ উদ্ধোধন করেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি গৌরনদী পাইলট মাদ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন খোলার আয়োজন করেন।
ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মের আত্মনির্ভরশীলতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিক শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্টু,
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews