1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ফ্রী চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে ফ্রী চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ফ্রী চিকিৎসা সেবা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা মিলনায়তনে ফ্রী চিকিৎসা সেবা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার ও গৌরনদী পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। উক্ত ফ্রী চিকিৎসা সেবা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এ্যাড. ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খন্দকার মনিরুজ্জামান, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা সমাজ কল্যান অফিসার সাধন বল,উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সাইদ মাহমুদ, ডাঃ লিনা সরকার, ডাঃ মোঃ বাসার মাহমুদ,ডাঃ মশিউর রহমান,উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক সঞ্চয় কুমার ভদ্র প্রমুখ। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয় ও চিকিৎসা সম্পর্কে আলোকপাত করেন ব্রেস্ট ক্যান্সারের ডাঃ লিনা সরকার। কর্মশালা শেষে বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের ডাক্তারদের, গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের, গৌরনদী এ,বি সিদ্দিক জেনারেল হাসপাতালের ডাক্তারের ও বাবুগঞ্জের স্পিকার আঃ জব্বার খান পরিষদের ক্যাম্প পরিদর্শন ও দুর দুরান্ত থেকে আগত রোগীদের খোঁজখবর নেন গৌরনদী উপজেলা মানবিক নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews