1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম ও গরিব-অসহায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম ও গরিব-অসহায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

“মানুষ মানুষের জন্য” শ্লোগানকে ধারন করে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদীতে হিউম্যান ফর হিউমিনিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠনের উদ্যোগে উপজেলার মদিনাতুল উলুম নুবানী কওমী মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম ও এলাকার গরিব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বই-খাতা, কলম ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সহ-সভাপতি ও মৌরী ক্লিনিকের ব্যাবস্থাপনা পরিচালক মো. মাহমুদ হোসেন ( মুহিদ শরীফ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই-খাতা, কলম ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার

আব্দুল জলিল, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক ডাঃ সমীর কুমার চাকলাদার, দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মোঃ জাহাঙ্গীর, বে-সরকারি সংস্থা বিডিএস এর সাবেক এরিয়া ম্যানেজার এস,এম মেহেদী হাসান মনির, গৌরনদী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওসার হোসেন।

গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক লায়ন এস,এম জুলফিকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নাঠে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ শাহীন, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, মাওলানা মোঃ সালাউদ্দিন, জুলিয়েট হালদার, শিপু দাস প্রমুখ।

উল্লেখ্য, এ আন্তর্জাতিক মানবিক সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক হলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও হংকং প্রবাসী সাংবাদিক লায়ন দিদার সরদার। তিনি সময়ের কন্ঠধ্বনি– নামের একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তার প্রতিষ্ঠিত এ আন্তর্জাতিক সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষ শিশু শিক্ষার্থীদের সহয়তা প্রদানসহ সামাজিক কর্মকান্ডে অবদান রেখে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews