1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন 

  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

 

  • ইলিয়াস সভাপতি -রফিকুল সম্পাদক নির্বাচিত

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছয়টি পদের বিপরীতে দুইটি প্যানেলে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটানা ভোটগ্রহনের পর গণণা শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

 

নির্বাচনে অন্তবর্তীকালীন কমিটির সভাপতি ও প্রধানশিক্ষক সমিতির গৌরনদী উপজেলা শাখার সভাপতি মো. মুজিবুর রহমান তালুকদার জানিয়েছেন, নির্বাচনে ৫৫৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

তিনি আরও জানিয়েছেন, ভোটের মাধ্যমে চেয়ার মার্কার প্রার্থী এইচএম ইলিয়াস ২৮৭ ভোট পেয়ে সভাপতি,

 

কলস মার্কার প্রার্থী মো. আলী আজিম খান পলাশ ২৫১ ভোট পেয়ে সহসভাপতি,

 

মোমবাতি মার্কার প্রার্থী মো. রফিকুল ইসলাম ২৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক,

 

ফুটবল মার্কার প্রার্থী মো. ইদ্রিস হোসেন তালুকদার ২৫৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ,

 

সাইকেল মার্কার প্রার্থী কেএম মিজানুর রহমান ২৬১ ভোট এবং মই মার্কার প্রার্থী মো. সোবাহান গোমস্তা ২৫৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিতরা গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সকল সদস্যদের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখার অঙ্গিকার করেছেন।

 

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews