
বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গৌরনদী সরকারি কলেজ এলাকায় এ কর্মসূচি পালন করেন গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা রানা চৌধুরী ও তাঁর অনুসারীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বরিশালের সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশনায় শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্লোগান ও শুভেচ্ছা সংবলিত পোস্টার লাগানো হয়।