1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ মো. ফিরোজ সরদার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানাধীন বাকাই (ঘোষেরহাট) সাকিনস্থ খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের মেইন গেট সংলগ্ন বাকাই বাজারের জনৈক পবিত্র সাহার স্টেশনারি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ফিরোজ সরদারকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত ফিরোজ সরদার (২৬) বাকাই এলাকার বাসিন্দা মিলন সরদার ও পুতুলী বেগমের ছেলে।

 

অভিযোগ রয়েছে, তার কাছ থেকে ১০৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গৌরনদী থানার তৎকালীন এসআই (নিরস্ত্র) মো. জহিরুল হক বাদী হয়ে বরিশালের গৌরনদী থানায় মামলা দায়ের করেন।

 

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামির পিপি/পিপিআর ও সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে আরও একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়।

 

গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল

এর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট মামলাটি বর্তমানে বরিশালের আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews