1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীর টরকী বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গৌরনদীর টরকী বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টরকী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিঞা। এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ টরকি বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম ওলি, সুদাম পাল, সমীর সরকার, বিশ্ব রায়, মিঠুন মিত্রসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় টরকি বন্দরসহ বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মানুষ র‍্যালিতে অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews