1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গ্রেপ্তার নয়, আমাকে হত্যাই মূল উদ্দেশ্য: ইমরান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গ্রেপ্তার নয়, আমাকে হত্যাই মূল উদ্দেশ্য: ইমরান

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৬৪ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে দ্বিতীয় দিনের মতো লাহোরের জামান পার্কের বাসা ঘিরে রেখেছে পুলিশ। ইতোমধ্যে তাদের শক্তিও বাড়ানো হয়েছে। বুধবার সকালেও জামান পার্কে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এদিকে দলের সভাপতি ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে গিয়ে তার জামান পার্কের বাসস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কর্মী-সমর্থকরা।

এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এই পরিস্থিতিতে গ্রেপ্তারের পরিকল্পনাকে ‘নিছক নাটক’ হিসেবে উল্লেখ করে ইমরান বলেছেন, এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাকে অপহরণ করে হত্যা করা। কারণ পুলিশ এখন ‘তাজা গুলি ছুঁড়ছে’।

এর আগে মঙ্গলবার পিটিআই সমর্থকদের সঙ্গে রাতভর সংঘর্ষে পুলিশের অন্তত ৩০ সদস্য আহত হন। পুরোটা সময় ইমরান খান তার বাসস্থানেই ছিলেন। ইতোমধ্যে ১৫ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

ইমরানের বাসার কাছে পুলিশ রাতভর কর্মীদের উদ্দেশ্যে টিয়ার গ্যাস ছুঁড়েছে। প্রত্যুত্তরে কর্মীরা তাদের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারে।

মঙ্গলবার আদালতের আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে পুলিশের একটি বড় দল ইমরানের বাসার আশেপাশের পুরো এলাকা ঘিরে ফেলে। তবে উত্তেজিত কর্মী-সমর্থকরা পুলিশকে ইমরানের বাসার ভেতরে ঢোকার সুযোগ দেয়নি।

ইসলামাবাদের হাইকোর্ট পিটিআইর রিট আবেদন গ্রহণ করবে বলে জানিয়েছে। এই আবেদনে নিরাপত্তার কারণ দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আহ্বান জানানো হয়েছে। ইমরানের আইনজীবীরা মঙ্গলবার এই আবেদন করেন এবং আদালতকে একই দিনে এ বিষয়ের শুনানি আয়োজনের দাবি জানান।

তবে হাইকোর্টের রেজিস্ট্রারের কার্যালয় এ বিষয়ে আপত্তি জানিয়ে বলে, আবেদনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বায়োমেট্রিক ভেরিফিকেশন সংযুক্ত নেই। হাইকোর্টের বিচারক আমীর ফারুক এই আপিল ও এর সঙ্গে সংশ্লিষ্ট আপত্তির শুনানি আয়োজন করবেন।

ইমরান তার টুইটে বলেন, প্রশাসন, বিশেষত যারা নিজেদের ‘নিরপেক্ষ’ দাবি করেন, তাদের প্রতি আমার প্রশ্ন: এটাই কি আপনাদের নিরপেক্ষতার ধারণা, যখন রেঞ্জাররা সরাসরি সবচেয়ে বড় রাজনৈতিক দলের নিরস্ত্র বিক্ষোভকারী ও নেতৃত্বের মোকাবিলা করছে। যখন তাদের নেতার বিরুদ্ধে অবৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং যখন মামলা ইতোমধ্যে আদালতে আছে।

এক নারী বিচারক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে হওয়া মামলায় ইমরান খানের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত অজামিনযোগ্য এ পরোয়ানা জারি করেন।

ইসলামাবাদের আদালত তোষাখানা মামলার শুনানিতে টানা অনুপস্থিত থাকার পর ইমরানের বিরুদ্ধে অন্য এক মামলায় আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই পিটিআই প্রধানের বাসায় অভিযান চালায় পুলিশ। সূত্র: ডন, জিও নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews