1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরমোনাইতে ভাঙারী ব্যবসায়ীদের টাকা নিয়ে উধাও প্রতারক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চরমোনাইতে ভাঙারী ব্যবসায়ীদের টাকা নিয়ে উধাও প্রতারক

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।  বরিশাল সদর উপজেলা চরমোনাইতে ভাঙারী ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে আবু ছাইদ ভূইয়া নামের এক প্রতারক। গত বুধবার (১৭ জুন) সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ভুক্তভোগী ৩ ব্যবসায়ী কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও ওই এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।City & Local Guides

 

অভিযুক্ত আবু ছাইদ ভূইয়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার মৃত ছালেক ভূইয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারী ব্যবসা করতেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, আবু ছাইদ ভূইয়া গত ২ মাস ধরে ওই এলাকায় ভাঙারী ব্যবসা করতেন। সেই সুবাদে ওই এলাকায় ভাঙারী ব্যবসায়ী মোঃ শফি হাওলাদার, মোঃ আলী ও মোফাজ্জেলসহ আরো কয়েকজন ব্যবসায়ীর সুসম্পর্ক গড়ে ওঠে। সবশেষ গত বুধবার (১৭ জুন) দুপুরে ওই তিন ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

ভাঙারী ব্যবসায়ী মোঃ আলী বলেন, গত ২ মাস ধরে আবু ছাইদ ভূইয়া এলাকায় ভাঙারী ব্যবসা করছেন। সেই সুবাদে তার সাথে বাকিতেও লেনদেন করতাম। সবশেষ গত ১৭ জুন মালামাল দেওয়ার কথা বলে আমার কাছ থেকে বাকি ও নগদ বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। এরপর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমি ছাড়াও মোঃ শফি হাওলাদার ও মোফাজ্জেলের ৩ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

 

তাকে কোথাও দেখা গেলে নিম্নোক্ত মোবাইল নম্বরে কল করে ধরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

 

মোবাইল- ০১৭২২৩৩৬০২১, ০১৭৬০৬৮৬১১

 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews