1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলতি মাসের শেষ ঘূর্ণিঝড়ের শঙ্কা: গবেষক পলাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

চলতি মাসের শেষ ঘূর্ণিঝড়ের শঙ্কা: গবেষক পলাশ

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: চলতি মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় হতে পারে। আগামী ২৪-২৮ নভেম্বরের মধ্যে এই ঝড় হতে পারে বলে জানিয়েছেন সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

তিনি বলেছেন, ‘নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। যদি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তবে এই নাম হবে ফেনগাল। এই নামটি সৌদি আরবের দেওয়া। সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঝড় হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’

 

আজ শুক্রবার (১৫ নভেম্বর) তিনি তার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

 

পলাশ আরও জানান, নভেম্বর মাসের ২৩ থেকে ২৪ তারিখে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে একটি লঘু চাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি শক্তিশালি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলংকার ওপরে আঘাত করার আশঙ্কা করা হচ্ছে।

 

পলাশ বলেন, আবহাওয়া বিয়ষক সকল সূচক বিশ্লেষণ করে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ১৪ নভেম্বর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে এমনটি দেখা গেছে।

 

তবে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews