1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলন্ত অটোরিকশায় হঠাৎ আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চলন্ত অটোরিকশায় হঠাৎ আগুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে যায়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় হঠাৎ অটোরিকশাটি আগুন ধরে যায়। এসময় অটোরিকশার চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews