1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাচীকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চাচীকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে

জয়পুরহাট প্রতিনিধি // জয়পুরহাটে পাওনা টাকা চাওয়ার জেরে চাচীকে কুপিয়ে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান টিটু জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ানের আকন্দের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আসামি রাকিবুল হাসান টিটুর কাছ থেকে চাচী মাসুমা বেগম সুদের ২ হাজার টাকা পেতেন। টিটু সেই ২ হাজার টাকা ফেরত দিলেও সুদের আরও ১ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। এরই জেড়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে মাসুমা বেগম বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি টানাতে গেলে আসামি টিটু তাকে হাসুয়া দিয়ে মাথা, চোয়ালসহ বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মাসুমাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews