1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চট্টগ্রামের আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, ‘চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। ২৬ নভেম্বরের ঘটনার জন্য এই মামলা দায়ের করা হয়েছে, তবে আদালত এখনও আদেশ দেয়নি।’

মামলার বিবরণে বলা হয়েছে, ২৬ নভেম্বর জমি নিবন্ধন সংক্রান্ত কাজ করতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যান এনামুল হক। ওই দিন বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাকে মারধর করে এবং আদালত প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ভাঙচুর করে।

মারধরের ফলে এনামুল হকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে, তার একটি হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ থাকার কারণে এত দিন মামলা দায়ের করতে পারেননি এনামুল হক। মামলায় ১৬৪ জনের পাশাপাশি আরও ৫০০ জন অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews