1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

সোমবার (১৮ মে) সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

 

কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় আনুষ্ঠানিকতা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং একাধিক জানাজা শেষে রোববার রাতেই তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। পরে নানি ডা. জোহরা খানম পারুলের বাগানবাড়িতে শেষ জানাজার আয়োজন করা হয়।

সোমবার সকাল থেকেই প্রিয় মুখটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকার মানুষ। তবে পরিবারের অনুরোধে পুরো দাফন কার্যক্রম সীমিত পরিসরে ও ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনের সময় ছবি বা ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গণমাধ্যমকর্মীদেরও নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে অনুরোধ জানানো হয়।

 

দাফনের পর কারিনার ছোট ভাই সাদাত হামিদ সাংবাদিকদের বলেন, ‘ঢাকায় জানাজা ও আনুষ্ঠানিকতায় সবাই অংশ নিয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা দাফনটা একান্ত পারিবারিক পরিবেশে সম্পন্ন করেছি। এই সময়টাতে আমরা কিছুটা নিরিবিলি থাকতে চেয়েছি।’

 

এদিকে কারিনার মা লোপা কায়সার মেয়ের স্মৃতিকে ধরে রাখতে কবরের পাশে একটি মসজিদ নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন। পরিবারের সদস্যদের ভাষ্য, গজারিয়ার এই বাড়িটি কারিনা ও তার মায়ের খুব প্রিয় ছিল। ভবিষ্যতে এই স্থানকে ঘিরে পরিবারের কিছু পরিকল্পনাও রয়েছে।

 

স্বজনরা জানান, ছোটবেলা থেকেই কারিনা ছিলেন প্রাণবন্ত, বিনয়ী ও মিশুক স্বভাবের। এলাকায় এলেই সবার সঙ্গে সহজেই মিশে যেতেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ মে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন তার মরদেহ দেশে আনা হলে ঢাকায় একাধিক জানাজা ও রাষ্ট্রীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের পর তাকে গজারিয়ায় দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews