1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চীনে বন্যায় ২৯ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

চীনে বন্যায় ২৯ জনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে গত কয়েক সপ্তাহের বৃষ্টি আগের সব রেকর্ড ছাড়িয়ে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বিয়য়টি নিশ্চিত করা হয়েছে।

সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১০ আগস্ট পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নিখোঁজ ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বেইজিং স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে দুজন উদ্ধারকর্মী। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়।

সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তী সময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দেয় বন্যা-ভূমিধস। এছাড়া গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews