1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছেলে হত্যার খবর পেয়ে মায়ের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ছেলে হত্যার খবর পেয়ে মায়ের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

মনোহরদী (নরসিংদী)  প্রতিনিধি // কাপাসিয়ার মির্জানগর গ্রামের রাস্তায় আতা নামের এক ইজিবাইক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার খবর শুনে তার বৃদ্ধ মায়েরও তাৎক্ষনিক মৃত্যু ঘটেছে। নিহত ইজিবাইক চালক ও তার মায়ের বাড়ি কাপাসিয়ার নরোত্তমপুর গ্রামে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কাপাসিয়ার বারিষাবো ইউনিয়নের নরোত্তমপুর(বাটনা) গ্রামের আতাউর রহমান আতা(৬২) নামের এক ইজিবাইক চালককে খুন করে একদল দুর্বৃত্ত তার ইজিবাইকটি ছিনিয়ে নেয়।

দুর্বৃত্তদের একই উপজেলার মির্জানগর গ্রামের একটি নির্জন রাস্তায় তার লাশ ফেলে চলে যায়।

মৃতের স্বজনরা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। ইজিবাইকটিও উদ্ধার হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে নরোত্তমপুর গ্রামের মোস্তফার মেয়ের ঘর জামাই রাকিবুল (৩৫) সহ মির্জানগর গ্রামের ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে বলেও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে।

এদিকে সন্তান আতা খুনের সংবাদ শুনে সে শোকের আঘাত সইতে না পেরে তাৎক্ষনিক তার বৃদ্ধ মা জহুরা খাতুন( ৮০) এরও মৃত্যু ঘটেছে।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি নাসির আহমেদ জানান, কাপাসিয়া থানা পুলিশের বিভিন্ন টিম ঘটনার রহস্য উদঘাটনে ও আসামী গ্রেফতারে কাজ করে চলেছে। একই সাথে পরবর্তী আইনগত কার্যক্রমও তাদের অব্যহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews