1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছোট দুই বোনের পর মারা গেলেন বড় বোন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ছোট দুই বোনের পর মারা গেলেন বড় বোন

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ সুখী আক্তার (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জনে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুখী আক্তার পটুয়াখালীর বোয়ালমারী উপজেলার বলাইবুনিয়া গ্রামের মাহাতাব গাজীর মেয়ে। এর আগে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রহিমা বেগম ও জান্নাতি বেগম নামে সুখীর আরও দুই বোন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, গতকাল রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সুখী আক্তার ১৭ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন মারা যান। বর্তমানে ঋতু আক্তার ১০ শতাংশ নিয়ে চিকিৎসাধীন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগপাড়ায় একটি টিনশেডের বাড়িতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে পুরো বাড়িতে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের এক শিশুসহ ছয়জন দগ্ধ হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

দগ্ধ ব্যক্তিরা হলেন–বাঘপাড়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার (৩৩), তাঁর মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুপাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews