1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার পর বনানীর কবরস্থানে পৌঁছান তিনি।

এ সময় কোকোর কবরের পাশে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি।

পরে বনানীর সামরিক কবরস্থানে যান তিনি। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সামরিক কবরস্থানে সমাহিত অন্যানদের কবরও জিয়ারত করেন তিনি।

এর আগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে যাবতীয় কার্যক্রম শেষে বনানী কবরস্থানের উদ্দেশে রওনা দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews