1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে পিটিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে পিটিয়ে জখম

  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে
oplus_34
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাকিমন বেগম (৪৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
রবিবার (৩নভেম্বর)  সকালে উপজেলার সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত মকছেদ আলীর ছেলে আব্দুল মজিদ, মৃত মোসলেম আলীর ছেলে মতিয়ার রহমান, শফি ইসলাম, মুক্তার হোসেন।
লালপুর থানা ও অভিযোগ সুত্রে জানা যায় রাকিমন বেগমের স্বামী আস্তুলের সহিত দীর্ঘদিন ধরে তার মামা শশুর আবদুল মজিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
সকালে আব্দুল মজিদ তার লোকজনসহ বাঁশ ও হাতুড়ি নিয়ে আস্তুলের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী রাকিমন বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে ঘরে তালা লাগিয়ে দেন।
এব্যাপারে আহত রাকিমন বেগমের শাশুড়ী ছকেনা বেগম জানান আবদুল মজিদ ও মতিয়ার রহমানসহ তার লোকজন নিয়ে আমার বাড়িতে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে মেজো ছেলের বউকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন।
৬নং ইউপি সদস্য সাজেদুল ইসলাম জানান আব্দুল মজিদ ও আস্তুলের জমির ব্যাপারে কয়েক বার সালিশ করা হয়েছে। আজ সকালে আস্তুলের স্ত্রী রাকিমন বেগমকে তার প্রতিপক্ষের লোকজন মারধর করার বিষয়টি শুনেছি।
এবিষয়ে মতিয়ার রহমান জানান উভয় পক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটলে রাকিমন বেগম পরে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছেন। তবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার বিষয়টি সত্য নহে।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরুজ্জামান জানান বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews