1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭১ 0 বার সংবাদি দেখেছে

নীলফামারী প্রতিনিধি // জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজকে ১৬ জুলাই জলঢাকা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ আলী সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদস্য নীলফামারী জেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা, ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী সাবেক সভাপতি জলঢাকা উপজেলা বিএনপির, নাজমুল আলম অফিসার ইনচার্জ জলঢাকা থানা, রশিদুল ইসলাম বাঙালী সদস্য নীলফামারী জেলা বিএনপি, শাহিনুর হক বাবু সদস্য সচিব উপজেলা যুবদল,আবু সাঈদ লিওন কেন্দ্রীয় এনসিপি নেতা, আবু তরাব ইমন সহ জুলাই যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার স্মরণ করেন সকল জুলাই শহীদদের এবং স্মরণ করেন জুলাই আহতদের তিনি বলেন আজকের এই দিনে আবু সাঈদ নিজের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি শৃঙ্খলা ও পরিবেশমুক্ত দেশ উপহার দিয়েছেন। এবং বক্তব্য রাখেন আলহাজ্ব সৈয়দ আলী সদস্য জেলা বিএনপি তিনি বলেন জুলাইকে আমাদের বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে, হাজারো ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানা সকলের দরকার। বিএনপি নেতা ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বলেন জুলাই শুধু কোন একক ব্যক্তির নয় জুলাইকে ধারণ করেছে সকল দল মত নির্বিশেষে সকল মানুষ তাই আজকে এর ফল আমরা পাচ্ছি আমরা চাইবো জুলাইকে যেনো কেউ নিজের করে ধারণ করতে না পারে, এ জুলাই সকলের। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews