1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্যের ছেলে আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ ভোলায় মাছসহ ৩ জেলে আটক গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

ঝালকাঠিতে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্যের ছেলে আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ জসিম মোল্লাকে (৩২) আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে ঝালকাঠির রাজাপুরের ফুলহার এলাকার মোল্লাবাড়ি (জসিমের নিজ বাড়ি) থেকে তাকে আটক করা হয়।

জসিম ওই এলাকার মো. কালাম মোল্লা এবং সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য নুরুনাহার নিরু বেগমের ছেলে। পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত থাকায় স্থানীয় পুলিশের সহায়তায় জসিমকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সদস্যরা।

এসময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে জসিমকে নিয়ে যাওয়া হয় ডিএমপির ডিবি কার্যালয়ে। রাজাপুর থানা পুলিশ জানায়, জসিম মোল্লা ঢাকার চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত সিন্ডিকেটের সদস্য।

সম্প্রতি তিনি ঢাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে ঝালকাঠিতে এসে নিজ বাড়িতে অবস্থান নেন। এরপর গোপন সংবাদে রাজাপুরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য জসিম। তাকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews